ঈদ পালন শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৬, ১৯:০১
অ- অ+

পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল ফিতর পালন শেষে যুক্তরাজ্যের লন্ডন গেলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান।

রবিবার বাংলাদেশ বিমানের বিজি-২০১ নম্বর ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান যুক্তরাজ্য রওনা হয়েছেন বলে শুনেছি। নিশ্চিত করে বলতে পারছি না।’

এর আগে শনিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঈদ করেন জুবাইদা রহমান।

এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সস্ত্রীক সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসেছিলেন বিদায়ী অন্তর্র্বতী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার প্রেস সচিব শফিকুল আলমও।

পরে স্ত্রী, সন্তান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী সন্তানদের নিয়ে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারেক রহমান।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোমে আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, ২ সেনা নিহত 
একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি
যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন ‘ক্যাফে আমাজন’ এখন বাংলাদেশে, উদ্বোধন করল বসুন্ধরা গ্রুপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা