সব রেলক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগনাল চালু করা হবে : আমিন উর রশীদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৬, ১৯:৪৩
অ- অ+

কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের পর দেশের মহাসড়কের ওপর দিয়ে যাওয়া রেলক্রসিংগুলোতে স্বয়ংক্রিয় সিগনাল সিস্টেম চালুর ঘোষণা দিয়েছেন কৃষি, প্রাণিসম্পদ ও খাদ্যমন্ত্রী আমিন উর রশীদ।

রবিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

কৃষি, প্রাণিসম্পদ ও খাদ্য মন্ত্রী জানান, ঘটনার সুষ্ঠু তদন্তে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রয়োজনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ দেশের বাইরে পাঠানো হবে। এ ছাড়া লাশ বাড়িতে পৌঁছানোর জন্য মৃতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে, মন্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসা কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দেন।

উল্লেখ্য, রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পদুয়ারবাজার লেভেল ক্রসিংয়ে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের সঙ্গে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই ১২ জন প্রাণ হারান এবং আরও অনেকে আহত হন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোমে আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, ২ সেনা নিহত 
একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি
যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন ‘ক্যাফে আমাজন’ এখন বাংলাদেশে, উদ্বোধন করল বসুন্ধরা গ্রুপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা