এমপিরা কবে বাসভবন বরাদ্দ পাচ্ছেন জানালেন চিফ হইপ

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের জন্য আগামী ১০ এপ্রিলের মধ্যে সরকারি বাসভবন বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
শনিবার (২৮ মার্চ) দুপুরে ঈদের বিরতির পর সংসদের মুলতবি অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
চিফ হুইপ বলেন, সংসদ সদস্যদের কাজের সুবিধার্থে দ্রুত আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই সবাই বাসভবন বরাদ্দ পাবেন।
এদিকে, সংসদের সাউন্ড সিস্টেমে ত্রুটি নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কি না তা খতিয়ে দেখতে এই কমিটি কাজ করবে এবং এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১২ মার্চ চিফ হুইপকে সভাপতি করে ১১ সদস্যের একটি সংসদ কমিটি গঠন করা হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































