নয়াপল্টন কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২৬, ২০:৪০
অ- অ+

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সন্ধ্যা ৭টায় তিনি কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সন্ধ্যায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নিজের চেম্বারে অফিস করছেন। বিভিন্ন সাংগঠন কর্মকান্ড নিয়ে দল ও অঙ্গসংগঠনের নেতারা সাথে কথা বলছেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি উপস্থিত রয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় অংশ নেন। তার সভাপতিত্বে বৈঠকে সংসদ অধিবেশন নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সেখান থেকে প্রধানমন্ত্রী নয়া পল্টনে আসেন।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহনের পরে এই প্রথম দলীয় কার্যালয়ে আসলেন। দলের চেয়ারম্যানের আসবেন জেনে দুপুর আড়াইটা থেকে নেতা-কর্মী-সমর্থকরা কার্যালয়ের সামনে সমবেত হতে থাকে। বিকাল সাড়ে ৪টার থেকে নয়া পল্টনের সড়কে মানুষের ঢল নামে।

নেতা-কর্মীরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত’ শ্লোগানের মুখর করে রাখে পুরো এলাকায়।

এদিকে প্রধানমন্ত্রী দলীয় কার্যালয় আসবেন বলে সকাল থেকে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আইন শৃঙ্খলা বাহিনী কার্যালয় এবং এর চারপাশে অবস্থান নেয়।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোমে আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, ২ সেনা নিহত 
একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি
যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন ‘ক্যাফে আমাজন’ এখন বাংলাদেশে, উদ্বোধন করল বসুন্ধরা গ্রুপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা