এবার বৈশাখে মঙ্গল শোভাযাত্রা হবে: সংস্কৃতি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২৬, ১৬:০৮
অ- অ+

আগামী পহেলা বৈশাখে বহুল প্রতীক্ষিতমঙ্গল শোভাযাত্রাআগের নামেই আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

আজ মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি তথ্য জানান।

মন্ত্রী বলেন, চারুকলার মঙ্গল শোভাযাত্রা এবং আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই। পহেলা বৈশাখ সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে একটি আনন্দের দিন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার মঙ্গল শোভাযাত্রাকে আনন্দ শোভাযাত্রা নাম না দিলেও হতো। এর অর্থের কোনো তফাৎ নাই। বরং নাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আনন্দ শোভাযাত্রা নামটা ভুল ছিল। এই সরকার সেই বিতর্কে যাবে না। মঙ্গল শোভাযাত্রা নামেই হবে এবার।

তিনি আরও বলেন, অন্তবর্তী সরকার যেটা ভুল করেছে সেটা আমরা জানি, যা ভালো করেছে সেটাও আমরা জানি। মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রা দিয়েছে ধন্যবাদ জানাই, কিন্তু এটা দেয়ার কোন প্রয়োজন ছিলো না।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোমে আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, ২ সেনা নিহত 
একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি
যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন ‘ক্যাফে আমাজন’ এখন বাংলাদেশে, উদ্বোধন করল বসুন্ধরা গ্রুপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা