বগুড়ায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৬, ১৮:২৪
অ- অ+

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে হুমায়রা নামের ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার ( এপ্রিল) ভোর সাড়ে তিনটার দিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়শিশুটির বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়

শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মো. মনজুর--মুর্শেদ বলেন, ওই শিশুর শরীরে হামের মতো ্যাশ ছিল। এ রকম উপসর্গ নিয়ে তাকে আগের দিন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার চিকিৎসা চলছিল। পরে অবনতি হলে ভোররাতে শিশুটি মারা যায়

ডা. মনজুর--মুর্শেদ আরো বলেন, হামে আক্রান্ত বা উপসর্গ আছে এমন রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে শিশু ওয়ার্ডে আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। বর্তমানে সেখানে একই ধরনের উপসর্গ নিয়ে আরও ১০ জন শিশু চিকিৎসাধীন

এখন পর্যন্ত ১৮ জন শিশুর নমুনা পরীক্ষা করা হয়েছে, তবে কারও শরীরে হাম পজিটিভ পাওয়া যায়নি বলে জানান ওই চিকিৎসক। তিনি আরও বলেন, মৃত শিশুটির নমুনা সংগ্রহের চেষ্টা করা হলেও অভিভাবকদের অনুমতি না থাকায় তা নেওয়া সম্ভব হয়নি

(ঢাকাটাইমস/১এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন কাল
যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
হজযাত্রীদের ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর
ইউনিফর্ম পরে ভাইয়ের আ.লীগের মনোনয়নপত্র জমা: সেই অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা