দোকান ও মার্কেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৬, ১৪:৫৬
অ- অ+

দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে এখন থেকে শপিংমল ও মার্কেট সন্ধ্যা ৬টার পরিবর্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।

আজ রবিবার (৫ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী তিন মাসের চাহিদা মেটাতে জ্বালানি তেল সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে এপ্রিল মাসের চাহিদা পূরণের মতো পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। পাশাপাশি আগামী তিন মাসের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ইতিবাচক বলে জানান প্রতিমন্ত্রী। এ বিষয়ে মার্কিন জ্বালানিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সরকার আশা করছে, যুক্তরাষ্ট্রের প্রশাসন বাংলাদেশকে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে সুযোগ দেবে।

(ঢাকাটাইমস/৫ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোমে আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, ২ সেনা নিহত 
একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি
যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন ‘ক্যাফে আমাজন’ এখন বাংলাদেশে, উদ্বোধন করল বসুন্ধরা গ্রুপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা