সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করে বিল পাস সংসদে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৬, ১৮:২০| আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১৮:৩৫
অ- অ+

বিসিএস ক্যাডার ও সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৩২ বছর করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে।

আজ রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী ‘সরকারি চাকরি (সংশোধন) বিল- ২০২৬’ বিলটি সংসদে উত্থাপন করলে তা পাস হয়।

এই বিলের আওতায় বিসিএসের সব ক্যাডারের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২, অন্যান্য সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ করা হয়। এ ছাড়া স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্বশাসিত সংস্থায় চাকরিতেও প্রবেশের বয়স ৩২ করা হয়।

আর প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিতে স্ব স্ব বিধিমালা বহাল থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোমে আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, ২ সেনা নিহত 
একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি
যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন ‘ক্যাফে আমাজন’ এখন বাংলাদেশে, উদ্বোধন করল বসুন্ধরা গ্রুপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা