পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৬, ১৭:২৭
অ- অ+

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দেলুয়াহাব সাইদানি।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এ সাক্ষাৎ করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সহযোগিতা পুনর্ব্যক্ত করা হয়। প্রতিমন্ত্রী দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান এবং হাইড্রোকার্বন খাতে সহযোগিতা সম্প্রসারণে আলজেরিয়ার আগ্রহের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

উভয় পক্ষ জ্বালানি, অবকাঠামো, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং যৌথ পরামর্শ কমিশন গঠনের চলমান প্রক্রিয়াকে স্বাগত জানান।

রাষ্ট্রদূত জ্বালানি, শিক্ষা, কৃষি এবং দক্ষ ও অর্ধদক্ষ জনশক্তি নিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলজেরিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশকে আলজেরিয়ার অব্যাহত সমর্থনের আশ্বাস প্রদান করেন।

প্রতিমন্ত্রী জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন, যার মধ্যে সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়, পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে নিয়মিত বৈঠক ও উচ্চপর্যায়ের সফরের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

রাষ্ট্রদূত বাংলাদেশকে আলজেরিয়ার অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও শক্তিশালী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোমে আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, ২ সেনা নিহত 
একযোগে ডিএমপির ১২ কর্মকর্তাকে বদলি
যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন ‘ক্যাফে আমাজন’ এখন বাংলাদেশে, উদ্বোধন করল বসুন্ধরা গ্রুপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা