ঢাকার বাইরেও কয়েক জেলা ও নগরীতে চালু হলো ফুয়েল পাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৬, ১২:০২| আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১৮:২৭
অ- অ+

জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে পরীক্ষামূলকভাবে চালু হওয়া কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলট কার্যক্রম ঢাকার বাইরে আরও কয়েকটি জেলায় সম্প্রসারণ করা হয়েছে।

আজ শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেল নিবন্ধনের আওতায় এখন থেকে ঢাকা জেলা ছাড়াও ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহ জেলার নিবন্ধিত মোটরসাইকেলগুলো ফুয়েল পাশ বিডি সিস্টেমে অন্তর্ভুক্ত করা যাবে।

এছাড়া ঢাকা জেলায় ১৮টি পেট্রোল পাম্পে পাইলট কার্যক্রমের পরিসর বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এই ব্যবস্থা চালু করা হবে।

এর আগে গত ৯ এপ্রিল জ্বালানি বিভাগ জানায়, জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আধুনিক ও স্বচ্ছ করার লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক এই অ্যাপটি পরীক্ষামূলকভাবে চালু করেছে। প্রাথমিকভাবে এটি শুধু মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

সফল পাইলটিং সম্পন্ন হলে পর্যায়ক্রমে দেশের সব ধরনের যানবাহনের জন্য অ্যাপটি ব্যবহারযোগ্য করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

(ঢাকাটাইমস/১৮ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে স্টার্লিং সাবমেশিনগানসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার, ৩৪ রাউন্ড গুলি উদ্ধার
মায়ামির জয়ে দুই গোল করে লিগস কাপে রেকর্ড গড়লেন মেসি
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন উপসর্গ ৮১৮ জনের
গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে দুই-তিন লাগবে: জ্বালানি মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা