খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমার ভাতিজির শারীরিক অবস্থার খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৩| আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৫
অ- অ+

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমা বেগমের অসুস্থ ভাতিজি সীমাকে (৩২) দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে রোগীর শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তিনি হাসপাতালের অন্যান্য রোগীদের অবস্থাও পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে মন্ত্রী জানান, বৃহস্পতিবার তিনি জানতে পারেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান প্রসবের পর সীমার শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়ে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। নবজাতককে শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মা বর্তমানে ঢামেকের আইসিইউতে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনো রোগীর অবস্থা সংকটাপন্ন হলে দ্রুত জানাতে, যাতে প্রয়োজন হলে ঢাকায় এনে উন্নত চিকিৎসা নিশ্চিত করা যায়।

এ সময় হাসপাতাল ও স্বাস্থ্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৮ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে স্টার্লিং সাবমেশিনগানসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার, ৩৪ রাউন্ড গুলি উদ্ধার
মায়ামির জয়ে দুই গোল করে লিগস কাপে রেকর্ড গড়লেন মেসি
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন উপসর্গ ৮১৮ জনের
গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে দুই-তিন লাগবে: জ্বালানি মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা