পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের নির্দেশ

দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কারা অধিদপ্তরের যানবাহনে জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পেট্রোল পাম্পগুলোকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার।
নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কারা অধিদপ্তরের যানবাহনগুলো সার্বক্ষণিক জরুরি সেবায় নিয়োজিত থাকে। এসব যানবাহনের মাধ্যমে বন্দি স্থানান্তর, চিকিৎসা সেবা, সীমান্ত টহল ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী অভিযান পরিচালিত হয়।
এ কারণে জরুরি সেবা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সব পেট্রোল পাম্পকে এসব বাহিনীর যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































