মনসুর আলী মেডিকেল কলেজের নতুন নাম ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৬, ১৪:৫৮

সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ রাখা হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশের একটি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়, কলেজটির পূর্বের নাম ছিল ‘শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ’। নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































