সৌদি আরবে পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২৬, ১০:১৯
অ- অ+

চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৫৩ হাজার ৪১০ জন হজযাত্রী। মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১৩৭টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান।

বুধবার প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস এবং সৌদি আরব সূত্রে তথ্য সংগ্রহ করেছে হেল্প ডেস্ক।

হেল্প ডেস্কের তথ্যমতে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর ৬৫টি ফ্লাইটে ২৫ হাজার ৮৯১ জন হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন। এছাড়া সৌদি এয়ারলাইনস–এর ৫০টি ফ্লাইটে ১৮ হাজার ৬৬০ জন এবং ফ্লাইনাস–এর ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৮৯ জন হজযাত্রী সৌদিতে পৌঁছান।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ৩৩৯ জন হজযাত্রী।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। হজ কার্যক্রম পরিচালনায় কাজ করছে ৬৬০টি এজেন্সি। এর মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর–এর উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন তারেক রহমান।

হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আর ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/১৩ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট
সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
বুড়িগঙ্গাসহ নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে নির্দেশ প্রধানমন্ত্রীর
সচিবলায়ের সামনে ১১ দলীয় ঐক্যের অবস্থান, নতুন কর্মসূচি ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা