হামে শিশু মৃত্যুতে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২৬, ১২:২০
অ- অ+

হামের সংক্রমণ পরিস্থিতিকে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তুলনা করে তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে পোলিও ভ্যাকসিন গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের বেশিরভাগ জেলায় টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং বাকি শিশুদেরও দ্রুত টিকার আওতায় আনা হচ্ছে। তিনি জানান, আগামী জুনের মধ্যে শিশুদের জন্য ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরও বলেন, হাম পরিস্থিতি প্রাকৃতিক দুর্যোগের মতো জটিল রূপ নিলেও সরকার এটি অনেকাংশে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে পরিস্থিতির পেছনে কোনো অব্যবস্থাপনা বা গাফিলতি থাকলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি আরও শক্তিশালী করতে বাংলাদেশ সরকারকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান প্রদান করে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন।

এদিকে, স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সময়মতো টিকা না দেওয়ার কারণে দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এবং শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। বিভিন্ন হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়েছে বলে দাবি করা হয়েছে।

চিকিৎসকদের মতে, টিকাদান কার্যক্রমে ঘাটতির কারণে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তবে সরকার দাবি করছে, অধিকাংশ ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশু ইতোমধ্যে টিকার আওতায় এসেছে এবং পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে।

(ঢাকাটাইমস/১৩ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট
সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
বুড়িগঙ্গাসহ নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে নির্দেশ প্রধানমন্ত্রীর
সচিবলায়ের সামনে ১১ দলীয় ঐক্যের অবস্থান, নতুন কর্মসূচি ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা