শিরোনাম :

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রথমবার অংশ নিচ্ছেন উপজেলা আনসার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২৬, ১৬:৩৬
অ- অ+

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬–এ প্রথমবারের মতো দেশের সব ডিভিশনে অংশ নিচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা ও থানা পর্যায়ের আনসার প্লাটুনের স্বেচ্ছাসেবী সদস্যরা।

৫ জুলাই শুরু হওয়া এ মহড়া চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত। এতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সেনাবাহিনীর সঙ্গে সমন্বিতভাবে বিভিন্ন প্রশিক্ষণ ও অনুশীলনে অংশ নেবেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, মহড়ায় অংশগ্রহণের আগে সদস্যদের তিন দিনব্যাপী অন দ্য জব ট্রেনিং (ওজেটি) দেওয়া হয়েছে। এ প্রশিক্ষণে রেইড, অ্যাম্বুশ, ফার্ম বেস স্থাপনসহ বিভিন্ন ধরনের মাইনর অপারেশন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

বাহিনীর দাবি, এ মহড়ায় অংশ নেওয়ার মাধ্যমে সদস্যরা আধুনিক সামরিক কৌশল, সমন্বিত অভিযান পরিচালনা এবং অপ্রচলিত যুদ্ধব্যবস্থা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং সংকটকালীন পরিস্থিতিতে তাদের সক্ষমতা আরও বাড়বে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, উপজেলা ও থানা পর্যায়ের আনসার প্লাটুনগুলো নতুনভাবে সংগঠিত করার ফলে মাঠপর্যায়ে বাহিনীর কার্যক্রম আরও শক্তিশালী হয়েছে। নবগঠিত প্লাটুনের সদস্যদের সেনাবাহিনীর এ মহড়ায় অন্তর্ভুক্তি আন্তঃবাহিনী সমন্বয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

মহড়ায় অংশগ্রহণের সুযোগ ও সহযোগিতার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয়: আনচেলত্তি
গুরুদাসপুরে ইসলাম অবমাননার অভিযোগে বিক্ষোভ, অভিযুক্তের গ্রেপ্তারের দাবি
ব্রাজিল জিতবে নাকি হারবে? ভবিষ্যদ্বাণী দিল ‘জ্যোতিষী’ বিড়াল
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা