৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম, আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২৬, ১৭:৪৬
অ- অ+

যশোরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক অঙ্গীভূত আনসার সদস্যের ছেলে ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে প্রথম হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে যশোর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অঙ্গীভূত আনসার সদস্য নজরুল ইসলামের ছেলে, নব্য সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে সুপারিশপ্রাপ্ত মো. বাচ্চু রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেওয়া হয়।

অনুষ্ঠানে যশোর জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট ও উপপরিচালক মাজহারুল ইসলাম ভূঁইয়া বলেন, একজন আনসার সদস্যের সন্তানের এ অর্জন শুধু তার পরিবারের নয়, পুরো বাহিনীর জন্য গর্বের। এ ধরনের সাফল্য বাহিনীর সদস্য ও তাদের সন্তানদের আত্মবিশ্বাস বাড়াবে এবং দেশসেবায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

সংবর্ধনা অনুষ্ঠানে মো. বাচ্চু রহমান তার সাফল্যের পেছনে বাবা-মায়ের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, তার বাবা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন গর্বিত সদস্য। বাবার কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগ তাকে অনুপ্রাণিত করেছে। পরিবারের সমর্থন এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতেই তিনি এ সাফল্য অর্জন করেছেন।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বাচ্চু রহমানের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করা হয়। বাহিনীর পক্ষ থেকে বলা হয়, তার এই অর্জন তরুণ প্রজন্মকে শিক্ষা, মেধা, শৃঙ্খলা ও দেশসেবার আদর্শে উদ্বুদ্ধ করবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলশান লেকে বর্জ্য ও পয়ঃনিষ্কাশন নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
সরকারের সঙ্গে সমন্বয় করে স্থানীয় নির্বাচনের তফসিল, লক্ষ্য অক্টোবর: ইসি মাছউদ
বান্দরবানে টানা বৃষ্টি, পাহাড় ধসের শঙ্কায় নিরাপদে সরে যেতে মাইকিং
মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ, এইচএসসির তিন পরীক্ষার্থী বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা