সিটিটিসির যুগ্ম-পুলিশ কমিশনারের সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ, নিরাপত্তা ইস্যুতে আলোচনা
ঢাকা টাইমস ডেস্ক
প্রকাশিত : ০৬ জুলাই ২০২৬, ২২:৪২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা টেস বি. ব্রেসনান।
সোমবার (০৬ জুলাই) সিটিটিসি কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের বিভিন্ন সংস্থার নিরাপত্তা-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় জাতিসংঘ বাংলাদেশের ফিল্ড সিকিউরিটি কনসালটেন্ট মিয়া কুতুবুর রহমান চৌধুরীসহ সিটিটিসি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারাগণ উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































