ডিএমপির ৬ উপ-পুলিশ কমিশনারের দায়িত্ব রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ছয়জন উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।
আদেশ অনুযায়ী উপ-পুলিশ কমিশনার (ডিসি-সদরদপ্তর ও প্রশাসন) ট্রাফিক মতিঝিল বিভাগে, ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ইনটেলিজেন্ট এনালাইসিস বিভাগে, ইনটেলিজেন্ট এনালাইসিস বিভাগের উপ-কমিশনার মো. শাহজাহান হোসেনকে ট্রাফিক উত্তরা বিভাগে, ট্রাফিক উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আনোয়ার সাঈদকে ট্রাফিক গুলশান বিভাগে, গুলশান (গোয়েন্দা) বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার আলীকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগে ও উপ-পুলিশ কমিশনার মো. রবিউল হাসানকে লজিস্টিকস বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































