রাজবাড়ীতে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৬, ১৯:০৪
অ- অ+

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–আলম সরদার (৪০), মো. ইব্রাহিম শেখ (৪৪), মো. বাহাদুর বিশ্বাস (৫৮), মো. ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) এবং রাজু আহমেদ টোকন (৪৫)।

সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাজবাড়ী সদর থানার রামকান্তপুর এলাকার কৈডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় আলম সরদার ও মো. বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রয়েছে। ফয়সাল চৌধুরী ওরফে ফরিদের বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজির মামলাসহ দুটি মামলা রয়েছে। এছাড়া রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি এবং ডাকাতির অভিযোগে মোট তিনটি মামলা রয়েছে।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস এবং এগুলো কীভাবে ব্যবহার করা হতো, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে অবৈধ অস্ত্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার, স্বজনের কাছে হস্তান্তর
বাস্তব প্রশিক্ষণ শেষে ৯৩ সহকারী পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে পদায়ন
লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার, তিন শর্তে চলবে আদ্-দ্বীন হাসপাতাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা