ক্যানসার চিকিৎসায় সিদ্ধান্তের আগে বিনামূল্যে বিশেষজ্ঞ মতামতের সুযোগ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৬, ১৬:০৮
অ- অ+

বাংলাদেশি ক্যানসার রোগীদের জন্য বিনামূল্যে ‘সেকেন্ড ওপিনিয়ন’ বা দ্বিতীয় চিকিৎসা-পরামর্শ সেবা চালু করেছে ভারতের হায়দরাবাদভিত্তিক STAR Cancer Centre। এর আওতায় ভারতে যাওয়ার আগে রোগীরা তাঁদের রোগ নির্ণয়, চলমান চিকিৎসা এবং পরবর্তী চিকিৎসাপদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিতে পারবেন।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যানসার শনাক্ত হওয়ার পর রোগী ও পরিবারের সদস্যদের অনেকের মধ্যেই চিকিৎসার ধরন ও পরবর্তী করণীয় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এ পরিস্থিতিতে চিকিৎসা শুরু বা পরিবর্তনের আগে অন্য একজন বিশেষজ্ঞের মতামত নেওয়া রোগীর জন্য সহায়ক হতে পারে।

এই সেবার আওতায় রোগীর চিকিৎসা-সংক্রান্ত রিপোর্ট ও অন্যান্য নথি বিশেষজ্ঞদের মাধ্যমে পর্যালোচনা করা হবে। প্রয়োজন অনুযায়ী মেডিকেল, সার্জিক্যাল ও রেডিয়েশন অনকোলজির বিশেষজ্ঞদের মতামত দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চিকিৎসার ধরন নির্ধারণের পাশাপাশি বিদেশে চিকিৎসা নিতে আগ্রহী রোগীদের ভ্রমণ পরিকল্পনা, সম্ভাব্য চিকিৎসা ব্যয়, হাসপাতালে থাকার সময়কাল ও ভিসা-সংক্রান্ত বিষয়েও প্রয়োজনীয় তথ্য দেওয়া হবে।

STAR Cancer Centre-এর দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর আনুমানিক ১ লাখ ৬৭ হাজার থেকে ১ লাখ ৮৭ হাজার নতুন ক্যানসার রোগী শনাক্ত হন। স্তন, ফুসফুস, জরায়ুমুখ, খাদ্যনালি ও পরিপাকতন্ত্রের ক্যানসারসহ বিভিন্ন ধরনের ক্যানসারে আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে রোগ নির্ণয় ও চিকিৎসাপদ্ধতি নির্ধারণ গুরুত্বপূর্ণ বিষয়।

STAR Hospitals-এর জ্যেষ্ঠ পরামর্শক ও সার্জিক্যাল অনকোলজি বিভাগের প্রধান ডা. বিপিন গোয়েল বলেন, ক্যানসার শনাক্ত হওয়ার পর রোগী ও তাঁর পরিবারকে অনেক সময় দ্রুত গুরুত্বপূর্ণ চিকিৎসা-সিদ্ধান্ত নিতে হয়। এ সময় রোগ সম্পর্কে পরিষ্কার ধারণা এবং বিশেষজ্ঞ মতামত পাওয়া সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পারে।

তিনি বলেন, চিকিৎসা শুরুর আগে রোগীদের প্রয়োজনীয় তথ্য ও বিশেষজ্ঞ মতামত দেওয়ার মাধ্যমে চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে তাঁদের অনিশ্চয়তা কমানোই এই উদ্যোগের উদ্দেশ্য।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, STAR Cancer Centre-এ স্তন ও নারীদের ক্যানসার, ফুসফুস ও মাথা-গলার ক্যানসার, পরিপাকতন্ত্র ও লিভারের ক্যানসার, মস্তিষ্ক ও মেরুদণ্ড, মূত্রনালি, হাড়, নরম টিস্যু ও রক্তের ক্যানসারের চিকিৎসা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোগীরা অনলাইনে তাঁদের চিকিৎসা-সংক্রান্ত নথি পাঠিয়ে এই দ্বিতীয় চিকিৎসা-পরামর্শ সেবা সম্পর্কে জানতে পারবেন। এ জন্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ও নির্ধারিত যোগাযোগ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকার জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে: রিজভী
শ্রীপুরে কৃষকদল নেতার কার্যালয়ে গুলিবর্ষণ
জামালপুরে পিকআপ ভর্তি ঘোড়ার মাংস উদ্ধার, চালকসহ ৫ জন আটক
হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা