দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৬, ১০:৪৭
অ- অ+

দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ পর্যায়ের তিন কর্মকর্তাকে বদলি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে দুজন মহাপরিচালক ও একজন পরিচালক রয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মোহাম্মদ নাজমুল হাসানের সই করা এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, মহাপরিচালক মো. মোজাম্মেল হককে মহাপরিচালক (মানিলন্ডারিং) পদ থেকে সরিয়ে প্রতিরোধ বিভাগের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীকে মহাপরিচালক (বিশেষ তদন্ত) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে মানিলন্ডারিং বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া পরিচালক দাউদ হোসেন চৌধুরীকে পরিচালক (অর্থ ও হিসাব) পদ থেকে সরিয়ে দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

দুদকের শীর্ষ পর্যায়ের এসব পদে রদবদলের মাধ্যমে সংস্থাটির বিভিন্ন বিভাগের দায়িত্বে পরিবর্তন আনা হলো।

(ঢাকাটাইমস/২৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পালানোর অভিযোগে সিনিয়র সহকারী সচিব বরখাস্ত
রাশিয়ায় কাজের বদলে যুদ্ধ, ড্রোন হামলায় পঙ্গু হয়ে ফিরলেন রাজন
ইউরোপযাত্রায় ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ, গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ জন উদ্ধার
ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা