ইউরোপযাত্রায় ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ, গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ জন উদ্ধার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৬, ১০:২৫
অ- অ+

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে দুটি নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার হওয়াদের মধ্যে অন্তত দুই নারী ও দুই শিশু রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকরাও রয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছে তাদের উদ্ধার করা হয়।

গ্রিসের কোস্টগার্ডের এক প্রেস কর্মকর্তা জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন সমুদ্রে দুটি নৌকার অবস্থান শনাক্ত করে। পরে সেখানে অভিযান চালিয়ে নৌকা দুটিতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়।

এর আগে গ্রিসের এএনএ নিউজ এজেন্সি ৮৫ জন অভিবাসনপ্রত্যাশী উদ্ধারের খবর জানিয়েছিল। পরে কোস্টগার্ডের পক্ষ থেকে উদ্ধার হওয়া ব্যক্তির সংখ্যা ৭৯ জন বলে নিশ্চিত করা হয়।

সাম্প্রতিক সময়ে ক্রিট ও এর কাছের গাভদোস দ্বীপ গ্রিসে আশ্রয়প্রার্থীদের প্রবেশের অন্যতম প্রধান রুট হয়ে উঠেছে। লিবিয়ার উপকূল থেকে গাভদোসের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার। দুর্গম ও দীর্ঘ এই সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে অভিবাসনপ্রত্যাশীদের জীবনঝুঁকিও বাড়ছে।

গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে অভিবাসী আগমনের সংখ্যা সাম্প্রতিক সময়ে কমেছে। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত এক বছরে প্রায় ৬১ হাজার অভিবাসী গ্রিসে পৌঁছালেও পরবর্তী ১২ মাসে এ সংখ্যা নেমে এসেছে প্রায় ৪২ হাজারে। অর্থাৎ এক বছরে আগমন কমেছে প্রায় ৩১ শতাংশ।

ইউরোপে সাম্প্রতিক বছরগুলোতে অনিয়মিত অভিবাসন ঠেকাতে নীতি আরও কঠোর করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার মতো ট্রানজিট দেশগুলোর সঙ্গেও সহযোগিতা জোরদার করছে।

গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিসও অনিয়মিত অভিবাসীদের আগমন ঠেকাতে কঠোর নীতির পক্ষে অবস্থান নিয়েছেন। পাশাপাশি অভিবাসীদের আবেদন প্রক্রিয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের বাইরে ‘রিটার্ন হাব’ স্থাপনের বিষয়েও জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা করছে গ্রিস।

(ঢাকাটাইমস/২৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল
ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পতন
ঢেউয়ে উল্টে ডুবে গেল নৌযান, নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার; নিখোঁজ ১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা