সাতক্ষীরায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৬, ২১:৩১
অ- অ+

সাতক্ষীরার কলারোয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সিংহলাল গ্রামের মুহাম্মদ ইকবাল হোসেনের মেয়ে জান্নাতুল (৩) ও ছেলে সানজাদুল (২)। তাদের বয়সের ব্যবধান মাত্র এক বছর।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে কোনো এক সময় দুই শিশু পানিতে পড়ে যায়। পরে তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে ভাসতে দেখেন স্বজনরা। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুই সন্তানকে একসঙ্গে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা ও পরিবারের সদস্যরা। তাদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। মর্মান্তিক এ ঘটনায় পুরো সিংহলাল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান রিমু দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিজ ঘর থেকে গৃহবধূর বিবস্ত্র মরদেহ উদ্ধার
তিন ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
জামিন মেলেনি, রিমান্ড শেষে কারাগারে মেজর আখতারুজ্জামান
সেপ্টেম্বরে ৪৪২ সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত