টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পুলিশের এসআই গুরুতর আহত, গ্রেপ্তার ২

মোঃ রাজীব হোসেন, টঙ্গী -পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৬, ১৪:৫৭
অ- অ+

জিএমপির টঙ্গী পশ্চিম থানার হানিফ মামমুদ (৩৫) নামে এক এসআই ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯ টার দিকে টঙ্গী পশ্চিম থানার খরতৈল এলাকার সুখিনগর স্থানে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইকারী ধরার জন্য উপপরিদর্শক ( এসআই) হানিফ মাহমুদ টঙ্গী পশ্চিম থানাধীন সুখিনগর এলাকায় যায়। এসময় কয়েক ছিনতাইকারী হানিফ মাহমুদের উপর হামলা করে তার পায়ে সহ শরীরের বিভিন্নস্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। তার ডাক চিৎকারে পথচারীরা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এরপর স্থানীয়রা আহতকে উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজাবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ডিউটি অফিসার রোহন মিয়া বলেন, আমাদের থানার একজন এসআই আহত হয়েছেন। এই ঘটনায় দুই জন আটক আছে।

(ঢাকাটাইমস/৭ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে বাস থামিয়ে তল্লাশি, দুই তরুণের কাছে মিলল ৯ হাজার ইয়াবা
পাংশায় আমবাগানে মিলল ৪২টি অবিস্ফোরিত ককটেল
বিদেশে পাঠানোর প্রলোভনে পাসপোর্ট-অর্থ আত্মসাৎ, এসআরবির অভিযানে আটক ১২
দেশে ফেরা তো দূরের কথা, হাসিনার মরদেহ দাফন করার সাহস কারও নেই: রাশেদ খাঁন