মার্কিন ভিসা আবেদনকারীদের মিথ্যা তথ্য না দেওয়ার সতর্কবার্তা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৯
অ- অ+

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

আজ শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস এ আহ্বান জানায়।

সতর্কবার্তায় বলা হয়, ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীর অতীতের কোনো অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের কাছে থাকতে পারে। তাই সাক্ষাৎকারে কোনো তথ্য গোপন করা, ভুল তথ্য দেওয়া বা বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করলে গুরুতর পরিণতি হতে পারে।

দূতাবাস জানায়, আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় কোনো বিষয় গোপন না করে সম্পূর্ণ সত্য তথ্য দেওয়া উচিত। মিথ্যা তথ্য প্রদান বা জাল নথিপত্র উপস্থাপন করলে ভিসা আবেদন বাতিল হতে পারে।

এ ছাড়া এ ধরনের কর্মকাণ্ডের কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করেছে মার্কিন দূতাবাস।

(ঢাকাটাইমস/৩ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
জামিন মেলেনি, রিমান্ড শেষে কারাগারে মেজর আখতারুজ্জামান
সেপ্টেম্বরে ৪৪২ সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত
তিন সপ্তাহের ঘরেই লেপার্ড দুটির কেটে গেল ৯ বছর!