শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৬, ২৩:২৮
অ- অ+

রাজধানীর কমলাপুর এলাকায় থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড এবং তার অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পিকে এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে মতিঝিল পুলিশ।

মতিঝিল থানার একটি চাঁদাবাজি মামলায় শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অপর আসামির নাম– রাকিবুল ইসলাম ভূইয়া।

রাতেই মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ ঢাকা টাইমসকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মতিঝিল থানার একটি চাঁদাবাজি মামলায় রাতে কমলাপুর এলাকা থেকে তানিম রেজা বাপ্পি ও তার সহযোগী রাকিবুল ইসলাম ভূইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বাপ্পির সঙ্গে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সখ্যতা ছিল বলে জানা গেছে। বিষয়টি নিয়ে আমরা আরও জানান চেষ্টা করছি।

দীর্ঘদিন ধরে তানিম রেজা বাপ্পি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা