সারজিস আলম নতুন দায়িত্ব পেলেন এনসিপিতে

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭
অ- অ+

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে। নতুন এই উপ-কমিটির প্রধান করা হয়েছে দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক উপ-কমিটিতে রাজনৈতিক পর্ষদ থেকে দুজন উপ-প্রধান থাকবেন। এ ছাড়া দেশের প্রতিটি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করবেন।

এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, বিভাগ ও মাঠপর্যায়ের সাংগঠনিক কার্যক্রমের মধ্যে সমন্বয় বাড়ানো এবং দলীয় কর্মকাণ্ড আরও সুসংগঠিত করার লক্ষ্যেই এই উপ-কমিটি গঠন করা হয়েছে।

এদিকে একই বৈঠকে দেশের ৬৪ জেলায় কমিটি গঠনের পর অক্টোবরের মধ্যে সব উপজেলায় কমিটি গঠনের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি বিভাগ ও জেলা পর্যায়ে রাজনৈতিক কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের দায়িত্বে থাকা নেতাদের মধ্যে সারজিস আলমও রয়েছেন।

(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত
লালবাগে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন গ্রেপ্তার