শিশু একাডেমির পরিচালক হলেন ছড়াকার আনজীর লিটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৬, ২০:০২
অ- অ+

শিশু সাহিত্যিক ও ছড়াকার আনজীর লিটনকে শিশু একাডেমির পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। আগামী একবছর আনজীর লিটনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ রবিবার এ প্রজ্ঞাপন জারি করা হয়্।

আনজীর লিটন ১৯৬৫ সালের ১৭ জুন ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের তীরে জন্মগ্রহণ করেন। তার শৈশব-কৈশোর কেটেছে গ্রামে। আনজীর লিটনের প্রথম লেখা প্রকাশিত হয় ‘দৈনিক জাহান’-এ। পড়াশুনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞান। প্রথম বই ‘খাড়া দুটো শিং’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। তার উল্লেখযোগ্য বই হচ্ছে- আগে গেলে বাঘে খায়, বিড়ালটি সিমকার্ড খেয়ে ফেলেছে, সাদা গাছের পাতা, সবুজ ঘাসের সাইকেল, গুড বয় ব্যাড বয়, ছোটদের নাটিকা, ভূতের গলির ভূত, প্রিয় ছন্দে নতুন দোলা, রঙের পুকুর, লালপরীর লাল টমেটো, রঙের দেশে তুলির রাজা প্রভৃতি। লিখেছেন নাটক, গল্প, কিশোর উপন্যাসও।

আনজীর লিটন লেখালেখির স্বীকৃতিস্বরূপ অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, কুসুমের সেরা সাহিত্য পুরস্কারসহ বেশকিছু পুরস্কার-সম্মাননায় ভূষিত হয়েছেন।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কর্মমুখী শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সংসদীয় সভায় ৭ মন্ত্রণালয়ের কাজের মূল্যায়ন
জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত বাজেটের দাবি বিশেষজ্ঞদের
সীমান্তে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর
বনাঞ্চল ধ্বংসের উদ্যোক্তা পরিবেশমন্ত্রী : আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা