রাজবাড়ী কারাগারে হাজতির মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মে ২০১৭, ১৮:১৩
অ- অ+

রাজবাড়ী জেলা কারাগারে মিরাজ ফকির নামে এক হাজতি মারা গেছেন। সোমবার সকালে তিনি মারা যান। মিরাজ ফকির চুরি ও ডাকাতি মামলায় প্রায় আড়াই মাস এই কারাগারে হাজত খাঁটছিলেন।

মিরাজ গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার ডোমড়াকান্দি গ্রামের তোতা ফকিরের ছেলে।

রাজবাড়ী জেলা কারাগারের জেলার একেএম মাসুম বলেন, সকাল সোয়া ৬টায় হাজতি মিরাজ বাথ রুমে যান। সে সময় হঠাৎ করেই তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তাকে ৬টা ৫০ মিনিটে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে পাঠানো হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ জানান, হাসপাতালে আনার আগেই মিরাজের মৃত্যু হয়েছে।

(ঢাকাটাইমস/১মে/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: স্থানীয় সরকার মন্ত্রী