লেবাননে বাংলাদেশি নারী কর্মীর মৃত্যু
লেবানন প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ১৭ জুলাই ২০১৮, ১৯:৩২

জেলেকা বেগম নামে এক বাংলাদেশি নারী শ্রমকর্মী সোমবার ব্রেইন স্টোকে চিকিৎসাধীন অবস্থায় লেবানন- আমেরিকান হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
জেলেকা বেগম মানিকগঞ্জ জেলা সিংগাইর থানার কানাইনগড় গ্রামের শেখ রুকুমুদ্দীন আলীর স্ত্রী ছিলেন। তিনি তিন সন্তানের জননী। তার বড় ছেলে বাচ্চু মিয়াও লেবানন রয়েছেন।
জেলেকার অকাল মৃত্যুতে লেবাননের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন দুঃখ প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানায়।
(ঢাকাটাইমস/১৭জুলাই/প্রতিনিধি/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































