মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন-বৃষ্টি

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত অবস্থায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের স্প্রিং সমাবর্তন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক অবদান ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বিশেষ স্বীকৃতি প্রদান করে।
অনুষ্ঠানে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত থেকে জামিল ও বৃষ্টির পরিবারের পক্ষে ডিগ্রি ও সম্মাননা গ্রহণ করেন।
এই ঘটনা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছিল। বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ নিহত দুই শিক্ষার্থীর স্মৃতির প্রতি সম্মান এবং তাদের শিক্ষাজীবনের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































