সামাজিক মাধ্যমে পুলিশকে নিয়ে অপপ্রচার, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৬, ২১:১৯
অ- অ+

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের কর্মকর্তা ও সদস্যদের নাম, পদবি ও ছবি ব্যবহার করে অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। একই সঙ্গে এ ধরনের অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।

বুধবার রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশ পুলিশের কোনো কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যের নাম, পদবি ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

এতে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী বাংলাদেশ পুলিশের কোনো সদস্যের নাম, পদবি বা ছবি ব্যবহার করে অসত্য, বিভ্রান্তিকর কিংবা মানহানিকর তথ্য/বক্তব্য প্রচার করলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই-বাছাই না করে পোস্ট, শেয়ার, লাইক বা কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।

পোস্টে আরও বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে সকলের সচেতনতা, সহযোগিতা ও দায়িত্বশীল আচরণ একান্তভাবে কাম্য।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শারীরিক অসুস্থতায় হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু, খোঁজ নিলেন রাষ্ট্রপতি
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
Government Laboratory High School: A 65-Year Journey of Glory
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা