শারীরিক অসুস্থতায় হাসপাতালে জ্বালানিমন্ত্রী টুকু, খোঁজ নিলেন রাষ্ট্রপতি

শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাকে দেখতে বুধবার সকালে হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান রাষ্ট্রপতি। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, ইকবাল হাসান মাহমুদ টুকু গত কয়েক দিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
(ঢাকাটাইমস/২ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































