কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি, সবাই সিলেটের কানাইঘাটের বাসিন্দা

ইন্টারন্যাশনাল ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৬, ১৬:৫৫
অ- অ+

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার সকালে দেশটির আল শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশিদের সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

নিহত ব্যক্তিরা হলেন কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনায় আরও একজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে ওই প্রবাসীরা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে আল শাহানিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং ঘটনাস্থলেই ছয় আরোহীর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে কানাইঘাটের গাছবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে আসে। একই এলাকার পাঁচ প্রবাসীর একসঙ্গে মৃত্যুর ঘটনায় স্বজনদের মধ্যে আহাজারি চলছে।

কাতারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমেদ মালেক বলেন, নিহতদের বিষয়ে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

কানাইঘাটের তালবাড়ি এলাকার বাসিন্দা ও কাতারপ্রবাসী নাহিম চৌধুরী জানান, দুর্ঘটনায় নিহত ছয়জনের মধ্যে পাঁচজনই বাংলাদেশি এবং তাঁদের সবার বাড়ি কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকায়।

প্রবাস জীবিকার সন্ধানে বিদেশে যাওয়া পাঁচ বাংলাদেশির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনেরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ
ঢাকা রেঞ্জে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সফলভাবে সম্পন্ন, কেন্দ্র পরিদর্শনে রেজাউল করিম মল্লিক
গুরুদাসপুরে সড়কের গাছ কেটে স্থাপনা নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা
নেইমারকে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত করা হবে: আনচেলত্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা