হাওরে ধান কাটা উৎসব

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০১৯, ১৮:৪৭
অ- অ+

সুনামগঞ্জে হাওরে কৃষকদের ধান কাটায় উৎসাহিত করতে ও উৎসবের আমেজ ছড়িয়ে দিতে একযোগে ১১টি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ধান কাটা উৎসব।

রবিবার দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন- জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ।

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাসের সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার বরকতুল্লাহ খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলম, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক বশির আহমদ সরকারসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলায় ৭ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার
ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন ২ তরুণী
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি
যাত্রাবাড়ীতে ১,৪০০ ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার