ডিজাইনে ভিন্নতা নিয়ে সারা’র ঈদ আয়োজন

ফিচার প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০১৯, ১১:৫২
অ- অ+

একদিকে বৃষ্টির রিমঝিম কলতান, অন্যদিকে ঈদের আমেজ। দুয়ে মিলে বেশ সুন্দর রসায়নের মধ্যেই আসছে আসন্ন ঈদ-উল-আজহা। সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতা এবং গুণগত মান এই দুইয়ের সমন্বয়ে ‘সারা’ গত এক বছরে ক্রেতাদের চাহিদা মিটিয়ে আসছে। আর এবারের ঈদ আয়োজনে সারা তে থাকছে ডিজাইনের ভিন্নতার সমন্বয়ে সকল বয়সীদের জন্যই পোশাকের সমারোহ। নতুন ডিজাইন, আধুনিক প্যাটার্ণ, দক্ষিণ এশিয়ান মোটিফ প্রিন্ট আর এক্সক্লুসিভ হাতের কাজের এই ঈদ সংগ্রহ ইতোমধ্যেই সাড়া ফেলেছে ক্রেতাদের মাঝে।

ঈদ এবার শ্রাবণের শেষ প্রান্তে, তার উপর তীব্র গরমেও অস্থির হয়ে উঠছে সাধারণ মানুষ। সবকিছুকে বিবেচনা করে সারা তে ঈদের কালেকশন হিসাবে এবার থাকছে সুতি, জর্জেট আর সিল্ক দিয়ে কিছু পার্টি ওয়ার ও। থাকছে প্যাটার্ন ভেরিয়েশন, ফ্লোরাল প্রিন্ট, এমব্রয়ডারি এবং কারচুপির নিখুঁত কাজ। সেই সঙ্গে থাকছে সাদার কালেকশন, হালকা প্যাস্টেল কালার এর সাথে উৎসবের কিছু ডার্ক কালার। এছাড়াও পোলো শার্ট এবং পাঞ্জাবীতে থাকছে বাবা-ছেলের জন্য বিশেষ আয়োজন।

মেয়েদের জন্য থাকছে ফ্যাশন টপস, স্ট্রেচ এমব্রয়ডারড ডেনিম, টপস, শ্রাগ, এথনিক কুর্তি, এথনিক ত্রি-প্রিস, শর্ট এর সাথে লং পার্টি ওয়্যার সেই সাথে থাকছে সারা’র সম্পুর্ণ ভিন্ন ধরনের শাড়ির সমাহার। এগুলি পাওয়া যাবে ৭৯০ টাকা থেকে ৫৫৯০ টাকার মধ্যেই।

ছেলেদের জন্য থাকছে টি- শার্ট, পোলো, পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, চিনো প্যান্ট, প্রিমিয়াম ডেনিম, জগার্স, কার্গো প্যান্ট। এগুলিও ৩২০ টাকা থেকে ৩৮০০ টাকার মধ্যেই পাওয়া যাবে।

এছাড়াও শিশুদের জন্য সারা’র ঈদ আয়োজনে থাকছে এক্সক্লুসিভ ডিজাইনের পোশাকের সমারোহ। ছেলে শিশুদের জন্য টি- শার্ট, পোলো, শার্ট, পাঞ্জাবী, প্রিমিয়াম চিনো প্যান্ট পাওয়া যাবে ২০০ টাকা - ১৬৫০ টাকার মধ্যে। মেয়ে শিশুদের জন্য টপ্স, টপ্স স্কার্ট সেট, ফ্রক, প্যান্ট, থ্রি-প্রিস পাওয়া যাবে ৩৫০ টাকা -১০৫০ টাকার মধ্যেই।

ঢাকার মিরপুর-৬ এ অবস্থিত (স্টেডিয়াম এর ৫ নং গেটের বিপরীতে) ‘সারা’র আউটলেট সহ বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক এ এর ৪০ এবং ৫৪ নং শপটিতেও পাওয়া যাবে ‘সারা’র সকল পোশাক। এছাড়াও খুব শীঘ্রই সারা’র আউটলেট শুরু হচ্ছে উত্তরা, মো.পুর এবং বারিধারাতেও।

মিরপুর এবং বসুন্ধরা সিটিতে ‘সারা’র আউটলেট ছাড়াও অনলাইনেও ‘সারা’র পোশাক অর্ডার করে বিনামূল্যে ঢাকার ভেতরে হোম ডেলিভারি পাওয়া যাবে। সেক্ষেত্রে, সারা এর ওয়েবসাইট ( www.saralifestyle.com.bd), ফেসবুক পেজ (www.facebook.com/saralifestyle.bd) এবং ইনস্টাগ্রাম (sara_lifestyle_ltd) থেকে ক্রেতারা সরাসরি অর্ডার করতে পারবেন।

(ঢাকাটাইমস/৩আগস্ট/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা, জানুন কবে- কোথায়?
ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্রের বাজারে অভিযান, ৪৬৪ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
দক্ষিণখানে বাসায় ঢুকে নারীকে শ্বাসরোধে হত্যা, মালামাল লুট
সারদা থেকে পালানো সেই ডিআইজিসহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা