ইলেকট্রিক কার আনছে মাহিন্দ্রা

অটোমোবাইল ডেস্ক
ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৯, ১১:১২
অ- অ+

ইলেকট্রিক গাড়ির দুনিয়ায় প্রবেশ করছে ভারতের গাড়ি প্রস্তুতকারী সংস্থা মাহিন্দ্রা। ২০২১ সাল নাগাদ প্রতিষ্ঠানটি অন্তত তিনটি মডেলের ইলেকট্রিক কার বাজারে ছাড়বে। দেশটির মহারাষ্ট্রের চাকন কারখানায় কোম্পানির তিনটি ইলেকট্রিক গাড়ি তৈরি হবে। এই কারখানায় ৫০০ কোটি রুপি বিনিয়োগ করেছে মাহিন্দ্রা। এই কারখানায় ৩৮০ কিলোওয়াট বা তার বেশি ক্ষমতার ইলেকট্রিক গাড়ি তৈরি সম্ভব। এই কারণে আগামী দুই বছরে ৬০০ জন ইঞ্জিনিয়ার নিয়োগ দেয়া হবে।

মাহিন্দ্রা পরিকল্পনা নিয়েছে এ বছরের মধ্যেই ইকেইউভি মডেলের গাড়ি বাজারে ছাড়বে। এতে ১৬৫ কিলোওয়াটের ব্যাটারি থাকছে। এই গাড়িতে ২২১ বিএইচপি শক্তি পাওয়া যাবে। এক চার্জে ১৮০ কিলোমিটার চলবে এই গাড়ি।

এরপরে ২০২০ সালে বাজারে আসবে এক্সইউভি৩০০ মডেলের গাড়ি। সেই গাড়িতে থাকবে একটি ১৫০ কিলোওয়াটের ব্যাটারি থাকছে। এক চার্জে ২৫০ কিমি চলবে গাড়িটি। ২০২১ সালে বাজারে আসবে অ্যাসপিয়ার মডেলের ইলেকট্রিক ভার্সনের গাড়ি।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তাকে নিয়ে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি যুবদল নেতা নাজির হাসানের
ধানমন্ডিতে চোরাচালানের ৮৯ লাখ টাকার স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা, জানুন কবে- কোথায়?
ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্রের বাজারে অভিযান, ৪৬৪ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা