রাজধানীতে নবজাতকসহ দুজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৮
অ- অ+
ফাইল ছবি

রাজধানীর পল্টন ও রমনা এলাকায় বুধবার এক নবজাতকসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজনের নাম আজাদ। আর নবজাতকের পরিচয় জানা যায়নি।

রাজধানীর মগবাজার ফ্লাইওভারের নিচ থেকে এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করে রমনা থানার পুলিশ। রমনা মডেল থানার উপপরিদর্শক রেজাউল করিম বলেন, বিকাল সাড়ে তিনটার দিকে ওয়ারলেস ফ্লাইওভারের নিচ থেকে লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

গুলিস্তান মহানগর নাট্য মঞ্চের পুকুর থেকে এক মাদকসেবীর ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। পল্টন থানার উপপরিদর্শক ওয়ালিউল্লাহ বলেন, সকাল ১০টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় আজাদের লাশ উদ্ধার করা হয়। আজাদ গুলিস্তান এলাকায় একজন মাদকসেবী ছিলেন। তিনি ডেন্ডি ও সলিউশন করতেন।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি না পেয়ে পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর?
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা