স্বপ্ন, প্রিন্স বাজার ও আক্তার প্রপার্টিজকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৯, ১৯:১৬
অ- অ+

নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার এবং বিপণনের দায়ে সুপার শপ ‘স্বপ্ন এক্সপ্রেস’, ‘প্রিন্স বাজার’কে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বায়ু দূষণের দায়ে জরিমানা গুণতে হয়েছে ‘আক্তার প্রপার্টিজ’কে।

মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

অভিযানকালে সুপার শপ ‘স্বপ্ন এক্সপ্রেস’ ও ‘প্রিন্স বাজারে’ পলিথিনের ব্যবহার শনাক্ত করেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় প্রিন্স বাজারকে ৩০ হাজার টাকা এবং স্বপ্ন এক্সপ্রেসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি সড়কে নির্মাণ সামগ্রী রেখে বায়ূ দূষণের দায়ে ‘আক্তার প্রপার্টিজ লিমিটেডকে’ ১০ হাজার টাকা এবং অপর এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে: সিপিবি
জামায়াতের থেকে নেওয়া ভিক্ষার ১০০ কোটি টাকা পরিশোধেই এনসিপির গণভিক্ষা কর্মসূচি: রাশেদ খাঁন 
দেশে এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ ভালো: মন্ত্রীকে অপারেটররা
চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান