‘এক রাতের জন্য কত টাকা নেন?’

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৯, ১০:৪৬
অ- অ+

টলিউডের হট সেনসেশন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এই নায়িকা আর বিতর্ক যেন সমার্থক শব্দ। তার ভক্তরা বলেন, কলকাতার ইন্ডাস্ট্রিতে এমন সাহসী, স্পষ্টবক্তা দ্বিতীয়টি নেই। সোশ্যাল মিডিয়ায় প্রায় নিয়ম করেই স্বস্তিকার উদ্দেশে ধেয়ে আসে কুরুচিকর আক্রমণ। প্রতিবারই সেসব আক্রমণের এমন উত্তর দেন অভিনেত্রী, যা তারিফ কুড়ায় বেশিরভাগ মানুষের।

অন্যথা হল না এবারও। সম্প্রতি তন্ময় ঘোষ নামের এক টুইটার ব্যবহারকারী স্বস্তিকাকে প্রশ্ন করে বসেন, ‘এক রাতের জন্য কত টাকা নেন?’ সাহসী উত্তর দিতে সময় নেননি প্রতিভাবান এই অভিনেত্রী। ওই টুইটটি সামনে রেখে উত্তরে স্বস্তিকা লেখেন, ‘স্যার, আপনার সেই সামর্থ্য নেই। আপনি কেবল বিনামূল্যে কল্পনা করতে পারেন। তাই সেই চেষ্টাই করুন।’

স্বস্তিকার এই টুইটের নিচে বহু মানুষ যেমন অভিনেত্রীর উত্তরের প্রশংসা করেছেন, তেমনি অনেকেই তন্ময় ঘোষ নামে ওই ব্যক্তিকে আক্রমণও করেছেন। কেউ বলেছেন, ‘আপনার চিকিৎসার প্রয়োজন আছে। আশা করি তাড়াতাড়ি সুস্থ হবেন।’ অন্য একজন লিখেছেন, ‘স্বস্তিকা আপনাকে ভালোবাসি। আপনার ব্যক্তিত্ব আমাদের মুগ্ধ করে।’

কিছুদিন আগে ফেসবুকে সাদা-কালো চুলের মিলমিশ, মেকআপহীন দুটি ছবি শেযার করেছিলেন স্বস্তিকা। সেই পোস্টে রাম বণিক নামে এক ফেসবুক ব্যবহারকারী নায়িকাকে উদ্দেশ্য করে লিখেছিলেন, ‘অভিনেত্রী কম, যৌনকর্মী বেশি লাগে আপনাকে।’ এভাবে কয়েকদিন পর পরই অভিনেত্রীকে কুরুচিকর মন্তব্যের শিকার হতে হয় এবং তিনি সেসবের কড়া জবাবও দেন।

ঢাকাটাইমস/২০নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির প্রসঙ্গে নাফিজ সরাফাত
কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটিতে নতুন দায়িত্বে জোবায়ের ইসলাম ভূঁইয়া
অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে: শামা ওবায়েদ 
তুলা উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা