নাটোরে মুক্তিযোদ্ধার স্ত্রী খুন

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২০, ১৮:৫০
অ- অ+

নাটোরে মনোয়ারা বেগম (৬৫) নামে এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে গুরুদাসপুর পৌর সদরের পার-গুরুদাসপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা হাতেম মোল্লার স্ত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হাতেম আলী স্ত্রীকে বাড়ি রেখে মসজিদে ফজরের নামাজ পড়তে যান। কিছু সময় পর তার ভাতিজা খোকন মোল্লা মনোয়ারা বেগমের চিৎকার শুনতে পেয়ে ঘরে গিয়ে দেখেন মনোয়ারা বেগম রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।

থানার পরিদর্শক (তদন্ত) মোজাহারুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি পাওয়া গেছে।

(ঢাকাটাইমস/১৬ জানুয়ারি/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইল হেফাজতে ইসলাম
আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্বের নির্দেশ রাজবাড়ীর পুলিশ সুপারের
মোদির প্রস্তাব প্রত্যাখ্যান, শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির
ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা