৩ ফেব্রুয়ারি ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২০, ১৩:০৪
অ- অ+

ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের আমন্ত্রণে আগামী ৩ ফেব্রুয়ারি রোম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় এই সফরে ৫ ফেব্রুয়ারি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। সেখানে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, ৩-৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর চার দিনের দ্বিপক্ষীয় এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দেশটির সঙ্গে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

এছাড়া ইতালির বিনিয়োগকারীর বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানানো ছাড়াও বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেয়ার অনুরোধ থাকবে। তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকারে বিশেষ সুবিধাপ্রাপ্তি নিশ্চিতের বিষয়টিও সফরের আলোচনায় থাকবে বলে জানা গেছে।

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালিতে নবনিযুক্ত চ্যান্সারি কমপ্লেক্সের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের একটি অনুষ্ঠানেও তার বক্তৃতা করার কথা রয়েছে।

এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ইফাদের আয়োজন এবং ২০১৪ সালে বহুপক্ষীয় একটি অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোম সফর করেছিলেন।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এনআই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমান
আইনমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা
বইমেলাতে তাজবীর সজীবের গ্রন্থ `সিক্রেট সাকসেস অব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন'
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা