অক্ষয়-টুইঙ্কেলের হাসপাতালে যাওয়া নিয়ে গুঞ্জন

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২০, ১০:১১
অ- অ+

রবিবার সকালে হঠাৎই স্ত্রী টুইঙ্কেল খান্নাকে নিয়ে হাসপাতালে ছোটেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। করোনা আতঙ্কের মাঝে হাসপাতালে! কিন্তু কী হয়েছে টুইঙ্কেলের? হঠাৎ তাকে হাসপাতালেই বা যেতে হল কেন? তিনি কি করোনায় আক্রান্ত?

হাসপাতালে যাওয়ার পর থেকে অক্ষয়-পত্মীকে নিয়ে এমন প্রশ্নই উঠে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে ভক্তদের সে প্রশ্নের উত্তর দিয়েছেন টুইঙ্কেল। স্পষ্ট জানিয়েছেন, তা করোনা হয়নি। পা হালকা মচকে গেছে। তা ড্রেসিং করাতেই এই হাসপাতাল যাত্রা।

কিন্তু কীভাবে পা ভাঙল, কবেই বা ভাঙল, সে বিষয়ে কিছু জানাননি এক সময়কার এই জনপ্রিয় নায়িকা।

তবে শুধু ভক্তরাই নন, ভারতজুড়ে চরম সঙ্কটের আবহে টুইঙ্কেলের এই দুর্ঘটনায় চিন্তিত তারকারাও। তাদের মধ্যে আছেন সোনালি বেন্দ্রে, নম্রতা শিরোদকর-সহ বলি পাড়ার অনেক বন্ধুরা। পোস্টে কমেন্ট করে অনেকেই লিখেছেন, ‘জলদি সুস্থ হয়ে ওঠো।’

ঢাকাটাইমস/৩০মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতে হতো: আদালতে পুলিশ
মাটিকাটায় নিউগিনি প্রপার্টিজে হামলা মামলায় জামায়াতের এমপির জামাই গ্রেপ্তার
দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করতে হবে: সিপিবি
জামায়াতের থেকে নেওয়া ভিক্ষার ১০০ কোটি টাকা পরিশোধেই এনসিপির গণভিক্ষা কর্মসূচি: রাশেদ খাঁন