শিরোনাম :

কৃষকদের জমির ধান কেটে দিলেন কাপাসিয়া যুবলীগ নেতারা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২০, ১৬:৫১
অ- অ+

করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট হওয়ায় গাজীপুরের কাপাসিয়ায় কৃষকদের ধান কেটে দিলেন উপজেলার যুবলীগ নেতারা। মঙ্গলবার সকালে উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান ও সাধারণ সম্পাদক রাজীব ঘোষের উদ্যোগে চাঁদপুর ইউনিয়নের এক কৃষকের ধান কেটে দেন তারা।

৩৫ জন স্বেচ্ছাশ্রমিক দু’টি দলে বিভক্ত হয়ে ওই কৃষকের তিন বিঘা জমির ধান কাটেন। এরপর মাড়াই করে কৃষকের ঘরে ধান তুলে দেওয়া হয়।

বিপদে কৃষকের পাশে দাঁড়ানোর জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এলাকাবাসী।

এ ব্যাপারে যুবলীগ সভাপতি সাখাওয়াত হুসেন প্রধান জানান, সাংসদ সিমিন হুসেন রিমির নির্দেশে কৃষকদের ধান কেটে দেওয়ার এ উদ্যোগ নেওয়া্ হয়েছে।

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতিতে অসহায়-কর্মহীন ও কৃষকসহ সর্বস্তরের মানুষের পাশে যুবলীগ নেতারা সবসময় থাকবে।’

ঢাকাটাইমস/২৮এপ্রিল/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল, ঢাকায় এয়ার অ্যাস্ট্রার জরুরি অবতরণ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যানের শোক
নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বন্ধ হয়ে গেল দেশের একমাত্র সচল আবহাওয়া রাডারও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা