ফের আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২০, ২০:৫৫
অ- অ+

ফের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় মাছ রপ্তানি শুরু হয়েছে। তিন মাস বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে শুরু হয়েছে এ রপ্তানি কার্যক্রম। ফলে স্থলবন্দরের ব্যবসায়ীদের মাঝে কিছুটা প্রাণচঞ্চলতা ফিরে এসেছে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, গত ২৪ মার্চ বাংলাদেশ থেকে মাছ আমদানি বন্ধ করে দেয় ভারতীয় ব্যবসায়ীরা। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার পর গতকাল সকাল থেকে পুনরায় শুরু হয়েছে এ কার্যক্রম।

স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা যোবায়ের আহম্মেদ জানান, স্বাস্থ্যবিধি মেনেই বন্দর দিয়ে মাছ রপ্তানি শুরু হয়েছে।

ঢাকাটাইমস/২৯জুন/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে খাস পুকুর দখল নিয়ে সংঘর্ষ, নিহত ২
হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাংকারে হামলা চালালো ইরান
ডিএমটিসিএল এমডির নিয়োগ বাতিল
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা