ভারত-অস্ট্রেলিয়া সিরিজ অ্যাশেজের সমান: স্টিভ ওয়াহ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২০, ১৬:৫০
অ- অ+

ক্রিকেটবিশ্বে সবচেয়ে উত্তেজক প্রতিদ্বন্দ্বিতা হিসেবে ধরা হয় অ্যাশেজকে। যখন মুখোমুখি হয় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়াহ অবশ্য মনে করেন, ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের রোমাঞ্চও অ্যাশেজের সমান।

ইন্টারনেটে এক আলোচনায় স্টিভ বলেছেন, ‘বর্ডার-গাভাস্কার ট্রফি অ্যাশেজেরই সমান। যাতে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতা ধরা পড়ে। আমার খেলা গ্রেটেস্ট ম্যাচ হলো টাই টেস্ট। আবার কলকাতায় টেস্ট হার এখনও কষ্ট দেয়।’

বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ভারতের। সেখানে চার টেস্টের সিরিজে অংশ নেবে দুই দল। ১১ ডিসেম্বর থেকে শুরু বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট। শেষ টেস্ট শুরু হবে পরের বছরের ৩ জানুয়ারি। দু’বছর আগে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল বিরাট কোহলির ভারত। এবারের সফর ঘিরে তাই আগ্রহ বাড়ছে ক্রিকেটমহলে।

(ঢাকাটাইমস/১১ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রামগতি-কমলনগরের সকল অবৈধ ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের রুল
এমপি পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
পূবাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষের ঘটনায় চার মামলা, আসামি প্রায় ২ হাজার