সাংসদ দবিরুল ইসলাম করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২০, ০৮:১৩| আপডেট : ২৪ আগস্ট ২০২০, ০৮:২৩
অ- অ+

প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়েছেন ঠাকুরগাঁও-২আসনের সংসদ সদস্য আলহাজ দবিরুল ইসলাম। রবিবার রাতে ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। দবিরুল ইসলাম ছাড়াও ঠাকুরগাঁও জেলায় আরও ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

মাহফুজুর রহমান জানান, ২১ আগস্ট ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ দবিরুল ইসলামের নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে পাঠানো হয়। রবিবার তার ফলাফল পজিটিভ আসে।

এছাড়া ঠাকুরগাঁও জেলায় নতুন করে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৭ জন, পীরগঞ্জ উপজেলায় ৩ জন, রাণীশংকৈল উপজেলায় ২ জন, হরিপুর উপজেলায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ৮১০ জন, যাদের মধ্যে ৪৩৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। আর মারা গেছে ১৪ জন।

ঢাকাটাইমস/২৪আগস্ট/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি কর্মচারীদের নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিতি বাধ্যতামূলক করে নতুন নির্দেশনা
সারপ্রাইজ ভিজিটে ভূমি প্রতিমন্ত্রী, অফিসে নেই কোনো কর্মকর্তা
দেশজুড়ে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: পল কাপুর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা