কুমিল্লায় মেস-বাসা ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২০, ১২:৫৩
অ- অ+

কুমিল্লায় মেস-বাসা ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এ মানববন্ধন হয়। এতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। মানবন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘নগরীতে বসবাসকারী নিম্ন-মধ্যবিত্ত ও দ্ররিদ্র মেধাবী শিক্ষার্থীদের টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালাতে হয়। করোনার এই দুর্যোগে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় মহাসংকটে পড়েছে এসব শিক্ষার্থীরা। ইতোমধ্যেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেস-বাসা ভাড়া ৪০ শতাংশ মওকুফ ঘোষণা করা হয়েছে। কিন্তু শুধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, জেলার সকল শিক্ষার্থীদের মেস-বাসা ভাড়া মওকুফের দাবি জানাচ্ছি।’

ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদ নেতা মোহাম্মদ মহিউদ্দিন আকাশের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদের নেতা হামজা রহমান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সদস্য বিকাশ শীল ও সংগঠক ফারজানা আক্তার প্রমুখ। এছাড়া মানববন্ধনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সংহতি প্রকাশ করে।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা