শার্শায় সাংবাদিককে কুপিয়েছে জখম

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২০:১৪
অ- অ+

যশোরের শার্শা উপজেলার নাভারন সাতক্ষীরা মোড়ে সোমবার দুপুরে সাংবাদিক নজরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছেন `সন্ত্রাসী‘ ইকবাল। গুরুতর আহতাবস্থায় তাকে নাভারন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ইকবালকে নাভারন বাজার থেকে আটক করে।

আহত নজরুল জানান, জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে দুপুরে নাভারন সাতক্ষীরা মোড়ে এইচবি ট্রেডার্স নামে একটি দোকানে তার মায়ের সাথে দেখা করতে যায়, এ সময় ওঁৎ পেতে থাকা সন্ত্রাসী ইকবাল তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় তাকে নাভারন হাসপাতালে ভর্তি করে। পরে স্থানীয় সাংবাদিকদের সহায়তায় শার্শা থানায় একটি মামলা করা হয় ইকবালের বিরুদ্ধে। মামলার পরপরই ইকবাল সাংবাদিকের পিতা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তৈয়বুর রহমানকে মোবাইলে হত্যার হুমকি দেয়। নজরুল ঢাকা থেকে প্রকাশিত সাম্প্রতিক দেশকাল ও বার্তাকন্ঠ প্রত্রিকায় কর্মরত আছেন।

শার্শা থানা পুলিশের ওসি বদরুল আলম জানান, সাংবাদিক নজরুলের ওপর হামলার বিষয়টি দুখজনক। হামলার বিষয়ে মামলা হয়েছে। নাভারন বাজার থেকে ইকবালকে ধারালো অস্ত্রসহ আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4